ওয়াংখেড়েতে নোরার ড্যান্স ধামাকা: বিশ্বকাপের মেগা উদ্বোধনে থাকছে আর কী কী চমক?
February 6, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে চাঁদের হাট। ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বলিউড সেনসেশন নোরা ফতেহি। তাঁর সঙ্গে পারফর্ম করবেন জনপ্রিয় গায়ক বাদশা, শিবমণি এবং ঋষভ রিখিরাম শর্মা। ভারতীয় মার্গসংগীত ও পপের এক অনন্য মেলবন্ধন দেখতে মুখিয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।
এই জমকালো মঞ্চেই উন্মোচিত হবে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ফিল দ্য থ্রিল’। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সুরেলা উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পাবে। ইতিপূর্বেও ফিফা বিশ্বকাপের মঞ্চে নজর কেড়েছিলেন নোরা, তাই এবার ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্স ঘিরে ভক্তদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।