ভিটামিন বি১২ এর ঘাটতি মেটাতে জাদুর মতো কাজ করবে রান্নাঘরের এই ডাল

নিউজ ডেস্ক : শরীরে ক্লান্তি আর দুর্বলতা কি পিছু ছাড়ছে না? আপনার অজান্তেই হয়তো বাসা বাঁধছে ভিটামিন বি১২-এর অভাব, যা ডিএনএ গঠন ও রক্তাল্পতা রোধে অত্যন্ত জরুরি। বিশেষ করে নিরামিষাশীদের জন্য এই ঘাটতি মেটানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে দামী সাপ্লিমেন্ট নয়, আপনার রান্নাঘরে থাকা সাধারণ মুগ ডালই হতে পারে এই সমস্যার সহজ সমাধান। সঠিক নিয়মে এটি খাদ্যতালিকায় রাখলে শরীরের এনার্জি লেভেল এক লাফে অনেকটা বেড়ে যাবে।
প্রতিদিন রাতে এক কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই ভেজানো জল পান করলে এবং ডালটি লেবু বা পেঁয়াজ দিয়ে মেখে খেলে শরীর পর্যাপ্ত পুষ্টি পাবে। এই সামান্য অভ্যাসটি আপনার স্নায়ু ও কোষকে সতেজ রাখতে সাহায্য করবে। সুস্থ থাকতে এবং অ্যানিমিয়ার ঝুঁকি এড়াতে আজই সাধারণ এই ঘরোয়া পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারেন, যা দীর্ঘমেয়াদে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।