উচ্চমাধ্যমিকে আর মিলবে না অতিরিক্ত পাতা, বড় বদল সংসদের – বার্তা.in
News Desk: চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্রের নিয়মে বড়সড় বদল আনল শিক্ষা সংসদ। এবার থেকে পরীক্ষার্থীরা উত্তর লেখার জন্য আর কোনো অতিরিক্ত পাতা বা লুসশিট নিতে পারবেন না। চতুর্থ সেমিস্টারের জন্য বরাদ্দ হয়েছে ২৪ পাতার উত্তরপত্র এবং তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের দেওয়া হবে ১৬ পাতার খাতা। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার বিকল্প প্রশ্নের সংখ্যা বাড়ানো হচ্ছে। চতুর্থ সেমিস্টারে তিনটির বদলে থাকছে চারটি ব্যাখ্যামূলক প্রশ্ন। এছাড়া কোনো শিক্ষার্থী তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ হতে না পারলে চতুর্থ সেমিস্টারের সঙ্গেই সেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সংসদ জানিয়েছে, মূলত পড়ুয়াদের বছর