ভোলারি ঘাঁটিতে যুদ্ধের ক্ষত মুছছে পাকিস্তান! ফাঁস উপগ্রহ চিত্র – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনার হানায় বিধ্বস্ত ভোলারি বিমানঘাঁটি মেরামতের কাজ শুরু করেছে পাকিস্তান। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত হ্যাঙারের ছাদ সরিয়ে পুনর্নির্মাণের প্রস্তুতি নিচ্ছে পাক বায়ুসেনা। ওই হ্যাঙারেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ ‘এরাই’ বিমান ধ্বংস হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।গত বছরের ১০ মে ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ হয়ে যায় পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনা। ভোলারি ছাড়াও মুরিদ ও নূর খান ঘাঁটিতেও চলছে সংস্কার কাজ। ধ্বংসলীলা ঢাকতে কোথাও লাল ত্রিপল, আবার কোথাও দ্রুত মেরামতির মাধ্যমে নিজেদের সামরিক শক্তি পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ।