বিস্ফোরণে কাঁপল ইসলামাবাদ: দায় স্বীকার আইএস-এর, উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ পাকিস্তানের ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ। নিহত হামলাকারীর নাম সাইফুল্লা আনসারি বলে শনাক্ত করা হয়েছে।এই ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতকে দায়ী করলেও নয়া দিল্লি সেই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের বিদেশ মন্ত্রক এই দাবিকে ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করেছেন।