কোটায় রেস্তরাঁ বিপর্যয়: প্রাণ হারালেন কোচবিহারের মেধাবী ছাত্র, আশঙ্কাজনক মা – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ রাজস্থানের কোটায় রেস্তরাঁর ছাদ ধসে প্রাণ হারালেন কোচবিহারের মেধাবী ছাত্র অনরণ্য কর্মকার। শনিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে রেস্তরাঁয় ঢোকার মুহূর্তেই ছাদটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনরণ্য ও অন্য এক কিশোরের। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দুর্ঘটনায় অনরণ্যের মা সুদীপ্তা কর্মকার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রেস্তরাঁটিতে মেরামতির কাজ চলার সময় অসাবধানতায় এই বিপর্যয় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যরা ইতিমধ্যেই কোটার উদ্দেশ্যে রওনা হয়েছেন।