যোগ দিতে অস্বীকার: বিজেপি কর্মীর দোকান-বাইক ভস্মীভূত – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ কলকাতার আনন্দপুরে তৃণমূলে যোগ দিতে অস্বীকার করায় এক বিজেপি কর্মীর দোকান ও বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী রাজেশ মণ্ডলের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।প্রাথমিক অবস্থায় পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করায় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আক্রান্ত কর্মীর পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ২০১৫ সাল থেকে ওই বুথে বিজেপির আধিপত্য খর্ব করতেই বারবার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।