নোবেল ক্ষোভে ট্রাম্প: ভারতের পর পোল্যান্ডেও কূটনৈতিক টানাপোড়েন, সম্পর্ক ছিন্ন আমেরিকার – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ নোবেল শান্তি পুরস্কার ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ ভারতের পর এবার পোল্যান্ডে গিয়ে ঠেকল। পোল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ সেজমের স্পিকার ভ্লোদজিমিয়েজ চারজাস্তি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের অযোগ্য বলে মন্তব্য করার পর, তার সঙ্গে সব ধরনের সরকারি যোগাযোগ ছিন্ন করার ঘোষণা দেয় ওয়াশিংটন। ট্রাম্প বারবার দাবি করে আসছেন, তিনি বিশ্বে ‘আটটি যুদ্ধ থামিয়েছেন’, তাই নোবেল তাঁর প্রাপ্য—এই দাবিকে প্রশ্নবিদ্ধ করতেই প্রশাসনের কড়া প্রতিক্রিয়া সামনে আসে।সোমবার চারজাস্তি বলেন, ট্রাম্পের নীতি মূলত ‘শক্তি প্রদর্শন ও লেনদেনভিত্তিক রাজনীতি’র ওপর দাঁড়ানো, যা বহু ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন