অনিল আম্বানিকে ‘লম্বা সুইডিশ ব্লন্ড’ মহিলার প্রস্তাব, এপস্টিন ফাইলে নতুন কেচ্ছা ফাঁস – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টিনের সঙ্গে এ বার শিল্পপতি অনিল আম্বানির নাম জড়াল। আমেরিকার বিচার বিভাগের প্রকাশিত নতুন এপস্টিন ফাইলে উঠে এসেছে দু’জনের মধ্যে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত যোগাযোগের তথ্য। নথি অনুযায়ী, বিশ্ব পরিস্থিতি, ব্যবসা ও ব্যক্তিগত বিষয় নিয়ে তাঁদের মধ্যে মেসেজ আদান-প্রদান হয়েছিল, এমনকি সাক্ষাতের পরিকল্পনাও ছিল।ফাইলে প্রকাশিত একটি সংক্ষিপ্ত চ্যাটে ২০১৭ সালের ৯ মার্চের কথোপকথন সামনে এসেছে। সেখানে এপস্টিনের তরফে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ মহিলা’-র প্রস্তাবের উল্লেখ রয়েছে, যার জবাবে অনিল আম্বানি সম্মতির ইঙ্গিত দেন বলে নথিতে দাবি। একই বছরে