ছেলের জন্য আমিরের বিশেষ অনুরোধ, রাজি হলেন অরিজিৎ সিং! – বার্তা.in
News Desk: আমির খান তাঁর ছেলে জুনায়েদ খানের আসন্ন ছবি ‘এক দিন’-এর একটি গানে কণ্ঠ দেওয়ার জন্য অরিজিৎ সিংকে রাজি করিয়েছেন। জুনায়েদের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন সাই পল্লবী। আমির নিজেই এই ছবির প্রযোজনা করছেন। ছেলের ক্যারিয়ারের কথা মাথায় রেখে আমির ব্যক্তিগতভাবে অরিজিতের সঙ্গে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত অরিজিৎ গানটি গাইতে রাজি হওয়ায় আমির অত্যন্ত খুশি। অরিজিতের জাদুকরী কণ্ঠ জুনায়েদের নতুন ছবিতে এক আলাদা মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।