মেট্রো সফরে ঘাম থেকে মুক্তি পেতে চলেছে শহরবাসী – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক : অসহ্য গরম আর ভ্যাপসা ভ্যাপসা ভাব কাটিয়ে এবার আরামদায়ক হতে চলেছে তিলোত্তমার পাতাল যাত্রা। কলকাতা মেট্রোর ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশনগুলোকে ঢেলে সাজানোর জন্য ১২০১ কোটি টাকার বিশাল অংকের অনুমোদন দিয়েছে কেন্দ্র। মূলত টানেল ভেন্টিলেশন ও আধুনিক এয়ার কন্ডিশনিং ব্যবস্থা চালুর ফলে সাধারণ যাত্রীরা আগের থেকে অনেক বেশি মনোরম পরিবেশে যাতায়াত করতে পারবেন। এই আধুনিকীকরণের ফলে শুধু স্বাচ্ছন্দ্যই বাড়বে না, বরং পরিবেশের সুরক্ষায় এক বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন প্রযুক্তিতে বছরে প্রায় ১৮ কোটি লিটার ভূগর্ভস্থ জল সাশ্রয় হবে, যা