পুষ্টির খনি এই ছোট মাছ না খেলে পস্তাতে পারেন আপনিও – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক : সাধারণ মধ্যবিত্তের হাতের নাগালে থাকা কাচকি মাছ আসলে পুষ্টির পাওয়ারহাউস। এই মাছ নিয়মিত খেলে আপনার হাড়ের গঠন মজবুত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তিও প্রখর হবে। বিশেষ করে যারা রক্তাল্পতায় ভুগছেন বা হার্টের সমস্যা এড়াতে চান, তাদের জন্য এই সস্তা মাছটি মহৌষধের মতো কাজ করে। এটি কাঁটাসহ চিবিয়ে খাওয়ার ফলে শরীর সরাসরি ক্যালসিয়াম ও আয়রন গ্রহণ করতে পারে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে কাচকি মাছের কোনো বিকল্প নেই। এতে থাকা প্রোটিন, ভিটামিন ও জিঙ্ক শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তাদের সতেজ রাখে।