দিল্লি বিস্ফোরণে জইশ যোগের অকাট্য প্রমাণ দিল রাষ্ট্রপুঞ্জ
দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সরাসরি জড়িত থাকার কথা নিশ্চিত করল রাষ্ট্রপুঞ্জ। নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ১৫ জনের প্রাণহানি ঘটানো এই হামলার দায় স্বীকার করেছে সংশ্লিষ্ট সংগঠনটি। ভারতের বিদেশ মন্ত্রক রাষ্ট্রপুঞ্জের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে সীমান্তপার সন্ত্রাস দমনে বিশ্বব্যাপী লড়াই আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। রিপোর্টে আরও জানানো হয়েছে যে জইশ প্রধান মাসুদ আজহার লখনউয়ের ধৃত এক মহিলা চিকিৎসকের মাধ্যমে নারী জঙ্গি শাখা গড়ে তুলেছিল। এনআইএ তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, এই নতুন