শেখ হাসিনাকে ফেরাতে এবার সরাসরি দিল্লির ওপর চাপ বাড়াচ্ছে বিএনপি
বাংলাদেশে বিপুল জয়ের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন যে ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। তাঁর বিরুদ্ধে চলা মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, তবে হাসিনা ইস্যুটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হতে পারে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে ফেরাতে অন্তর্বর্তী সরকারের দেখানো পথেই হাঁটছে বিএনপি। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায়