নির্বাচনি বন্ড বাতিলের পর ট্রাস্টের অনুদানেও বিজেপির জয়জয়কার
সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনি বন্ড বাতিল হলেও রাজনৈতিক দলগুলির তহবিলে ভাঁটা পড়েনি। এডিআর-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে নির্বাচনি ট্রাস্টগুলি মোট ৩,৮২৬ কোটি টাকা অনুদান সংগ্রহ করেছে। এই বিপুল অর্থের সিংহভাগ অর্থাৎ ৮২ শতাংশের বেশি একা বিজেপি পেয়েছে। পদ্ম শিবিরের ঝুলিতে গিয়েছে ৩,১৫৭ কোটি ৬৫ লক্ষ টাকা, যা অন্যান্য দলের তুলনায় অনেকটাই বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ২৯৮ কোটি ৭৮ লক্ষ টাকা এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০২ কোটি টাকা। ২০টি নথিভুক্ত ট্রাস্টের মধ্যে ১০টি অনুদান পাওয়ার কথা জানিয়েছে, যার মধ্যে প্রুডেন্ট ইলেক্টোরাল