বজরং দলের হুমকির মুখে হার না মানা মহম্মদ দীপকের পাশে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের ২০ জন আইনজীবী
উত্তরাখণ্ডে এক মুসলিম ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে কট্টরপন্থীদের রোষানলে পড়া 'হাল্ক জিম'-এর মালিক দীপক কুমারের পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের ২০ জন প্রবীণ আইনজীবী। বজরং দলের হুমকির জেরে জিমের সদস্য সংখ্যা ১৫০ থেকে ১৫-তে নেমে আসায় দীপক আর্থিক সংকটে পড়েন। তবে নিজের আদর্শে অবিচল থেকে তিনি সরাসরি অনুদান নিতে অস্বীকার করেন। এই পরিস্থিতিতে আইনজীবীরা অভিনব পন্থায় দীপকের জিমের বার্ষিক সদস্যপদ গ্রহণ করেছেন। তাঁরা স্থানীয় অভাবী যুবকদের জিম ফি বাবদ মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান করবেন, যা দীপকের আয়ের পথ সুগম করবে। এর আগে রাহুল গান্ধী দীপকের