পঞ্চগড়ে জয়ের পরেই আওয়ামী লিগের কার্যালয় খুলে দিয়ে সম্প্রীতির নজির গড়লেন বিএনপি নেতা আবু দাউদ প্রধান – বার্তা.in
News Desk: NEWS DESK : পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য আবু দাউদ প্রধান ভোটের ফল প্রকাশের পরদিনই চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লিগের তালাবদ্ধ কার্যালয়টি খুলে দিয়েছেন। ৫ আগস্টের পর থেকে বন্ধ থাকা এই অফিসটি জামায়াত কর্মীরা তালাবদ্ধ করে রেখেছিল বলে অভিযোগ ওঠে। এলাকায় রাজনৈতিক উত্তেজনা প্রশমন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন বলে জানান ওই বিএনপি নেতা।অফিসটি খুলে দেওয়ার সময় আবু দাউদ প্রধান আওয়ামী লিগ নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং কোনো প্রকার অন্যায় না করার আহ্বান জানান।