বাংলার ভোটার তালিকায় বড়সড় রদবদলের সংকেত দিচ্ছে নির্বাচন কমিশন – বার্তা.in
News Desk: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে আরও প্রায় ছয় লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ার শুনানি শেষ পর্যায়ে পৌঁছালেও কয়েক লক্ষ ভোটার নির্ধারিত সময়ে হাজির হননি। ইতিপূর্বেই প্রথম ধাপে ৫৮ লক্ষ নাম তালিকাচ্যুত হওয়ায় বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭.০৮ কোটিতে। এই প্রক্রিয়া নিয়ে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। ভোটার তালিকায় যেন কোনো বিদেশি নাগরিকের নাম না থাকে এবং বৈধ ভোটাররা যাতে বাদ না পড়েন, সে বিষয়ে কড়া