ভ্যালেন্টাইনস ডে-তে কেরালা ব্লাস্টার্সকে উড়িয়ে আইএসএলে মোহনবাগানের রাজকীয় জয় – বার্তা.in
News Desk: যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধে জেমি ম্যাকলারেনের গোলে সবুজ-মেরুন ব্রিগেড এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান টম অলরেড। দিমিত্রি পেত্রাতোস ও রবসনের আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত দিশেহারা দেখিয়েছে কেরালা রক্ষণকে।অধিনায়ক শুভাশিস বোসের বদলে অময় রানায়ডের অভিষেক এবং সাহাল আব্দুল সামাদদের দাপুটে পারফরম্যান্স বাগান সমর্থকদের মনে বাড়তি আনন্দ জুগিয়েছে। রক্ষণে মেহতাব সিং ও আলবার্তো রদ্রিগেজ নিঁখুত দেওয়াল তুলে কেরালাকে গোলবঞ্চিত রাখেন। ভ্যালেন্টাইনস ডে-র সন্ধ্যায় এই দাপুটে জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে