বালির ১৪০ বছরের ইতিহাস শেষ! ভাঙা পড়ছে ঐতিহ্যবাহী কেদারনাথ আরোগ্যভবন – বার্তা.in
News Desk: বালি: অবশেষে ভাঙা পড়ছে বালির ঐতিহ্যবাহী কেদারনাথ আরোগ্যভবন। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ১৪০ বছরের প্রাচীন এই হাসপাতাল ভবনটি ভেঙে ফেলার কাজ। শিবপুর আইআইইএসটি-র বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ভবনের কাঠামো অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় সংস্কার করা আসাম্ভব ছিল। ফলে তাঁদের পরামর্শ মেনেই ভবনটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বালি পুরসভার প্রশাসক তথা স্থানীয় বিধায়ক রানা চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই প্রাচীন ভবনের জায়গায় একটি অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে স্বাস্থ্য এবং পুর ও নগরোন্নয়ন বিভাগে। নীতিগতভাবে সেই প্রস্তাব মঞ্জুর হলেও, বিস্তারিত প্রকল্প