ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই লঙ্কাকাণ্ডে আতঙ্ক, পাক ডাগআউটে বিশাল সাপ দেখে পালালেন বাবর আজমরা – বার্তা.in
News Desk: কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ মহারণের আগে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় এক ‘অনাহুত অতিথি’। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ম্যাচে মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে নেমেছিল পাকিস্তান দল। ঠিক সেই সময়ই পাক ডাগআউটে একটি বিশালকার সাপ ঢুকে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায় বাবর আজম ও শাহীন আফ্রিদিদের শিবিরে।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানি ক্রিকেটারদের বসার জায়গাতেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে বিষধর সেই সাপ। স্থানীয়দের দাবি, কলম্বোয় বৃষ্টির মরসুমে মাঝে মাঝেই স্টেডিয়াম চত্বরে এমন সরীসৃপ দেখা যায়। তবে ম্যাচের ঠিক আগে খোদ ডাগআউটে