ভাঙড়ে রাস্তার কাজের ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৪ শিশু, এলাকায় তীব্র চাঞ্চল্য
দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের খরগাছি চাঁদপুর এলাকায় রাস্তা মেরামতির কাজে ব্যবহৃত কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণে ৪ শিশু গুরুতর আহত হয়েছে। জেলা পরিষদের তত্ত্বাবধানে চলা এই কাজের ড্রামটি হঠাৎ ফেটে গেলে পাশের একটি দোকান ও গাছে আগুন লেগে যায়। আশপাশে থাকা শিশুরা আগুনের শিখায় মারাত্মকভাবে দগ্ধ হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে একজনের চিকিৎসা স্থানীয় হাসপাতালেই চলছে। ঘটনার খবর পেয়ে ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও বিধায়ক