এপস্টেইন ফাইলে এবার হর্ষ বর্ধনের নাম, বিল গেটসের সঙ্গে কথোপকথনে উঠে এল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রসঙ্গ – বার্তা.in
News Desk: এপস্টেইন কেলেঙ্কারি ঘিরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর পর এবার নাম জড়াল বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের। মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের বার্তা বিনিময়ের একটি নথিতে হর্ষ বর্ধনের উল্লেখ পাওয়া গেছে। সদ্য প্রকাশিত মার্কিন বিচার বিভাগের ওই নথিতে দেখা যাচ্ছে, এপস্টেইন গেটসের কাছে ভারতে হর্ষ বর্ধনের সঙ্গে একটি পূর্ব নির্ধারিত বৈঠকের বিষয়ে জানতে চেয়েছিলেন।নথি অনুযায়ী, এপস্টেইন বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, “১৭ সেপ্টেম্বর কি ভারতে আপনার সঙ্গে হর্ষ বর্ধনের পূর্ব নির্ধারিত বৈঠক হচ্ছে?” যদিও