চারু মার্কেটে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার, কারণ নিয়ে ঘনীভূত রহস্য
কলকাতার চারু মার্কেট এলাকায় সোমবার সন্ধ্যায় এক নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, নিজের ঘরের সিলিং ফ্যান থেকে ওই কিশোরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। প্রতিবেশীদের সহযোগিতায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পড়াশোনায় অমনোযোগের কারণে বাবা-মায়ের বকাঝকায় মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই নাবালক। সেই অভিমানেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ওই কিশোরের বাবা বাড়িতে ছিলেন না। মৃতদেহটি