টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হার: পিসিবি প্রধানের ওপর ক্ষুব্ধ পাক সেনাপ্রধান – বার্তা.in
News Desk: কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পরাজয়ের জেরে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক মহলে অস্থিরতা তুঙ্গে। সেনাপ্রধান আসিম মুনির দলের এই বিপর্যয়ে চরম অসন্তুষ্ট হয়ে সরাসরি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে অভিযোগ জানিয়েছেন। মুনিরের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অব্যবস্থাপনা এবং দলের দুর্বল প্রস্তুতিই এই হারের প্রধান কারণ। বিশেষ করে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সেনাপ্রধান। নকভি অনুমতি ছাড়াই সেনাপ্রধানের নাম জড়িয়ে ভারত ও আইসিসি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা সেনাবাহিনী ভালোভাবে নেয়নি। সামরিক নেতৃত্বের মতে, প্রশাসনিক বিষয়ে সেনাবাহিনীকে টেনে আনা বড়