নভেম্বরেই বিশ্বের একমাত্র ধনী দেশ হবে পাকিস্তান! প্রাক্তন সেনেটরের দাবিতে নেটপাড়ায় হাসির রোল – বার্তা.in
News Desk: চলতি বছরের ২৬ নভেম্বরের পর পাকিস্তান বিশ্বের একমাত্র ধনী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে— এমনই এক চাঞ্চল্যকর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক হলেন পাকিস্তানের প্রাক্তন সেনেটর ফয়জল রাজা আবিদি। সম্প্রতি পাক সংবাদমাধ্যম ‘জিটিভি নিউজ’-এর একটি টক-শোতে অংশ নিয়ে এই অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেন তিনি। তাঁর এই মন্তব্যের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র কটাক্ষ ও হাস্যরস।পাক রাজনৈতিক দল ‘পাকিস্তান পিপল্স পার্টি’-র প্রাক্তন সদস্য আবিদি অনুষ্ঠানে আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ২০২৬ সালের ২৬ নভেম্বরের মধ্যে বিশ্বের মানচিত্রে পাকিস্তানই হবে একমাত্র সমৃদ্ধ দেশ। সঞ্চালকের