আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটারদের দাপট, শীর্ষে অভিষেক ও আটে ঈশান
আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য অব্যাহত রয়েছে। তরুণ ওপেনার অভিষেক শর্মা ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন। অন্যদিকে, চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে সেরা দশে প্রবেশ করেছেন ঈশান কিষাণ। বর্তমানে ৭৩২ পয়েন্ট নিয়ে তিনি অষ্টম স্থানে উঠে এসেছেন। শীর্ষ দশে অভিষেক ও ঈশান ছাড়াও আরও দুজন ভারতীয় ব্যাটার জায়গা করে নিয়েছেন। তিলক ভার্মা চতুর্থ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ষষ্ঠ স্থানে রয়েছেন। বোলারদের তালিকায় বরুণ চক্রবর্তী নিজের এক নম্বর স্থান ধরে রাখতে