বিজয় মালিয়ার প্রত্যর্পণে বাড়ল অনিশ্চয়তা, বম্বে হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি
কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন কর্ণধার বিজয় মালিয়ার ভারত প্রত্যাবর্তন ঘিরে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি বম্বে হাইকোর্টে মালিয়ার আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে যে, বর্তমানে তিনি ভারতে ফেরার নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারছেন না। ৯,০০০ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত মালিয়া বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি আদালতকে জানিয়েছেন, আইনি জটিলতা এবং ব্রিটিশ আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি এই মুহূর্তে ব্রিটেন ছাড়তে পারছেন না। ২০১৬ সালে ভারত ত্যাগের পর মালিয়াকে 'পলাতক অর্থনৈতিক অপরাধী' হিসেবে ঘোষণা করা হয়। যদিও ভারতীয় পাসপোর্ট বর্তমানে সক্রিয় নয় বলে তিনি দাবি করেছেন। মালিয়ার মতে,