বিহারে সুতো কলের আড়ালে বেআইনি অস্ত্র কারখানার হদিস, এসটিএফ-এর অভিযানে ধৃত ৫
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও বিহার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিহারের রহমতবাগ গ্রামে একটি অবৈধ অস্ত্র কারখানার হদিস পেয়েছে। সুতো কলের আড়ালে পরিচালিত এই কারখানায় হানা দিয়ে পুলিশ ২০টি আধা-প্রস্তুত পিস্তলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের মতে, সম্প্রতি কলকাতায় অস্ত্রসহ ধৃত এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মহম্মদ নাসির আনসারি নামক এক ব্যক্তির বাড়িতে স্পিনিং মিলের আড়ালে দীর্ঘদিন ধরে এই কারবার চলছিল। উদ্ধার হওয়া সামগ্রীর