দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে এসিপি অলোক সান্যাল, শুরু হলো শুটিং – বার্তা.in
News Desk: পদ্মশ্রী সম্মানে ভূষিত উত্তরবঙ্গের করিমুল হকের জীবনসংগ্রাম এবার রূপোলি পর্দায় নিয়ে আসছেন অভিনেতা-সাংসদ দেব। কলকাতার ভারতলক্ষ্মী স্টুডিওতে বিনয় মুদগীল পরিচালিত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির শুটিং এখন তুঙ্গে। নিজের জীবনের এই বিশেষ মুহূর্তগুলি চাক্ষুষ করতে খোদ করিমুল হকও সেটে উপস্থিত ছিলেন। বিনা চিকিৎসায় মায়ের মৃত্যুর পর নিজের বাইককে অ্যাম্বুলেন্স বানিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো করিমুলের এই মহান ত্যাগই ছবির মূল উপজীব্য।এই ছবিতে অন্যতম বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন কলকাতার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) অলোক সান্যাল। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ে দক্ষ অলোকবাবু এই