২৯৪ আসনেই একলা চলার পথে কংগ্রেস, পাহাড় নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাইকমান্ড – বার্তা.in
News Desk: আসন্ন বিধানসভা নির্বাচনে কি সম্পূর্ণ একক শক্তিতেই ময়দানে নামতে চলেছে হাত শিবির? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই তুঙ্গে। সূত্রের খবর, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এবার জোটহীন লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের প্রাথমিক প্রক্রিয়াও শুরু হয়েছে দলের অন্দরে। তবে বিশেষ নজর কেড়েছে পাহাড়ের রাজনীতি। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে কংগ্রেস এবার অন্য কোনো দলের হাত ধরবে নাকি একক শক্তিতে লড়বে, তা নিয়ে মঙ্গলবার দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ জোশী।পাহাড়ের সমীকরণ ও দলীয় প্রস্তুতিগত লোকসভা