গুজরাট থেকে ফেরার পথে নিখোঁজ বাংলার শ্রমিক, ১০ মাস ধরে পথ চেয়ে মা – বার্তা.in
News Desk: পুরুলিয়ার পাড়া থানার কেটলাপুর গ্রামের পরিযায়ী শ্রমিক অনুপ মাহাতো গত দশ মাস ধরে নিখোঁজ। ২০২৫ সালের ১ মে আমেদাবাদের একটি ওষুধ কারখানা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে উঠলেও আর ফেরেননি তিনি। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের কোনো হদিস না মেলায় মা পানুবালা মাহাতো ও ছোট ভাই স্বরূপ এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ হওয়ার আগে অনুপ শেষবার মকর সংক্রান্তিতে বাড়ি এসেছিলেন।এই দীর্ঘ সময়ে প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছে পরিবার। অভিযোগ উঠেছে, এর আগে পুলিশের দ্বারস্থ হলে তাঁদের ধমক দিয়ে ফিরিয়ে দেওয়া