মমতা বনাম ইডি সংঘাত এবার সুপ্রিম কোর্টে – বার্তা.in
News Desk: February 18, 202612:58 pmআইপ্যাক (I-PAC) মামলার শুনানিতে নাটকীয় মোড় ভারতের সর্বোচ্চ আদালতে। একদিকে কেন্দ্রীয় সংস্থার ওপর বাধা সৃষ্টির অভিযোগ, অন্যদিকে রাজনীতির হাতিয়ার হিসেবে এজেন্সিকে ব্যবহারের পাল্টা দাবি— সব মিলিয়ে বুধবার সুপ্রিম কোর্টের ১৬ নম্বর আদালত হয়ে উঠেছিল টানটান উত্তেজনার কেন্দ্রবিন্দু। তবে এদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, ফের পিছিয়ে গেল মামলার শুনানি।বিস্ফোরক অভিযোগ ইডির আইনজীবীরএদিন আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আইনজীবী অত্যন্ত চাঞ্চল্যকর কিছু অভিযোগ সামনে আনেন। তাদের দাবি, তদন্ত প্রক্রিয়া চলাকালীন রাজ্য পুলিশকে ব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাকে ভয় দেখানোর চেষ্টা