দুবরাজপুরে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার: চাঞ্চল্য বীরভূমে
বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম চায়না মণ্ডল গড়াই। বুধবার তাঁর নিজ বাড়ি থেকেই রক্তাপ্লুত অবস্থায় দেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে নৃশংসভাবে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের চোখ, মুখসহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। পুরপিতা পীযুষ পাণ্ডে এই ঘটনার