সুস্থ থাকতে জরুরি ‘হাউজ বার্পিং’: ঘরকে দূষণমুক্ত রাখার সহজ উপায়
বাড়ির ভেতরে জমে থাকা দূষিত বাতাসকে জানালা ও দরজা খুলে বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াটিই হলো 'হাউজ বার্পিং'। প্রতিদিন মাত্র ৫ থেকে ১০ মিনিট সময় ব্যয় করে ঘরের ভেতরের গুমোট ভাব দূর করা সম্ভব। মূলত ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং বাতাস চলাচলের মাধ্যমে সতেজ পরিবেশ বজায় রাখাই এই অভ্যাসের প্রধান লক্ষ্য। রান্না করা, স্নান কিংবা ঘরের ভেতরে ভেজা কাপড় শুকানোর ফলে ঘরে স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়, যা থেকে ছত্রাক জন্মানোর আশঙ্কা থাকে। হাউজ বার্পিং এই সমস্যা প্রতিরোধ করে ঘরের জীবাণু ধ্বংস করতে এবং বিশুদ্ধ বাতাস