পুলিশের একাংশের বিরুদ্ধে ফের সরব অনুব্রত, কয়লা পাচার রুখতে নাকা তল্লাশির দাবি
বোলপুরের প্রাক্তন আইসি-কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বুধবার বোলপুরের একটি অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, জেলার কিছু পুলিশ সদস্য অনৈতিক কাজে যুক্ত থেকে অপরাধীদের মদত দিচ্ছেন। তবে সব পুলিশ খারাপ নয় উল্লেখ করে তিনি বিষয়টিকে হাতের পাঁচটি আঙুলের অসাম্যের সঙ্গে তুলনা করেন। অনুব্রতর দাবি, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই জেলা পুলিশ সুপার আমনদীপ বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি শুরু করেছেন। ঝাড়খণ্ড থেকে বীরভূমের রামপুরহাট ও সিউড়ি হয়ে রাজ্যে কয়লা পাচার হচ্ছে বলে তিনি পুলিশকে সতর্ক