জেনিভায় রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠক: যুদ্ধের অবসানে মার্কিন মধ্যস্থতা – বার্তা.in
News Desk: দীর্ঘ চার বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত থামাতে আমেরিকার মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনিভায় শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের উচ্চপর্যায়ের শান্তি আলোচনা। মঙ্গলবার শুরু হওয়া এই বৈঠক চলবে বুধবার পর্যন্ত। এর আগে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ায়, এই দ্বিতীয় দফার বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বৈঠকে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি এবং ইউক্রেনের পক্ষে রয়েছেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার যুদ্ধ থামানোর উদ্যোগ নিলেও এতদিন কোনো স্থায়ী