একদিনেই ৮ লাখ আবেদন! মমতার যুবসাথী প্রকল্পে নাম লেখাতে হুড়োহুড়ি শিক্ষিত বেকারদের – বার্তা.in
News Desk: কলকাতা: রাজ্যের কর্মসংস্থানের প্রকৃত চিত্রটা ঠিক কী? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘যুবসাথী’ প্রকল্পের সাম্প্রতিক পরিসংখ্যান সেই প্রশ্নটাই আবার উসকে দিল। রবিবারের সরকারি হিসাব বলছে, বেকার ভাতার জন্য নাম নথিভুক্ত করতে কার্যত হিড়িক পড়ে গিয়েছে বাংলায়। মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও এখন লাইনে দাঁড়িয়ে সরকারি ভাতার জন্য আবেদন করছেন।১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গোটা রাজ্যে এই প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে ২৯ লাখ ৮৫৮টি। সবথেকে চমকপ্রদ বিষয় হলো, শুধুমাত্র ওই দিনেই নতুন করে নাম লিখিয়েছেন