ট্যাক্সিতেই ঘুমে কাদা চার বছরের খুদে, তাকে ফেলেই নেমে গেল পরিবার – বার্তা.in
News Desk: বেঙ্গালুরুর পোন্নাপ্পা লে-আউটে এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। শনিবার রাতে সপরিবারে ট্যাক্সিতে করে বাড়ি ফিরছিল চার বছরের এক শিশু। সারাদিনের ক্লান্তিতে গাড়ির সিটেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে। গন্তব্যে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা গাড়ি থেকে নেমে পড়লেও, ঘুমের ঘোরে থাকা খুদেটি যে নামেনি তা কারও মাথাতেই আসেনি। ট্যাক্সি চালকও কিছু না বুঝে গাড়ি নিয়ে রওনা দেন।বাড়িতে ঢোকার বেশ কিছুক্ষণ পর পরিবারের সম্বিত ফেরে যে শিশুটি নিখোঁজ। চারদিকে খোঁজাখুঁজি শুরু হলেও কোথাও তার হদিস মেলেনি। শেষমেশ নিরুপায় হয়ে পুলিশি সহায়তা