হবিবপুরে প্রাণীসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে উন্নত জাতের হাঁস বিতরণ
পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ বিকাশ বিভাগের 'আতমা' (ATMA) প্রকল্পের অধীনে মালদার হবিবপুরে খাকী ক্যাম্পবেল হাঁস বিতরণ করা হলো। বুধবার দুপুরে হবিবপুর ব্লক প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বাছাইকৃত উপভোক্তাদের হাতে পূর্ণবয়স্ক ডিম পাড়া হাঁস তুলে দেওয়া হয়। হাঁসের পাশাপাশি উপভোক্তাদের প্রয়োজনীয় উন্নতমানের খাবার, ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়ামও প্রদান করেছে দফতর। প্রকল্পের মূল লক্ষ্য হলো বছরে প্রায় ৩০০টি ডিম প্রদানে সক্ষম এই উন্নত জাতের হাঁস পালনে স্থানীয় চাষিদের উৎসাহিত করা। সরকারি আধিকারিকদের মতে, খাকী ক্যাম্পবেল হাঁসের ডিমের গড় ওজন ৬০ থেকে ৬৫ গ্রাম