রঞ্জি সেমিফাইনালে শামির বিধ্বংসী ৮ উইকেট, খাদের কিনারায় দাঁড়িয়েও লড়াই বাংলার – বার্তা.in
News Desk: রঞ্জি ট্রফির হাই-ভোল্টেজ সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরালেন মহম্মদ শামি। অভিজ্ঞ এই পেসারের বিষাক্ত স্পেলে কুপোকাত হয়ে ৩০২ রানেই থামল প্রতিপক্ষের ইনিংস। একাই ৮ উইকেট শিকার করে শামি কার্যত একার দমে বাংলাকে ম্যাচে টিকিয়ে রেখেছেন। ৩৪ বছর বয়সেও তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় নির্বাচকদের জন্য এক জোরালো বার্তা হিসেবেই দেখা হচ্ছে। চলতি রঞ্জি মরশুমে ৭ ম্যাচে ৩৮টি উইকেট নিয়ে নিজের জাত চেনালেন এই তারকা বোলার।শামির এই অবিশ্বাস্য বোলিং সত্ত্বেও প্রথম ইনিংসে মাত্র ২৬ রানের লিড পেয়েছে বাংলা। বিজয় হাজারে ট্রফিতে