মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখছে ভারত – বার্তা.in
News Desk: ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের চাপ সত্ত্বেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমানোর কোনো পরিকল্পনা নেই ভারতের। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার নিশ্চিত করেছেন যে, ভারত রুশ তেল কেনা বন্ধ করেছে এমন খবরের কোনো ভিত্তি নেই। তিনি জানান, মস্কো ও নয়াদিল্লির মধ্যকার এই দ্বিপাক্ষিক বাণিজ্য উভয় দেশের স্বার্থ রক্ষা করছে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, গত বছরের তুলনায় চলতি জানুয়ারিতে রাশিয়া থেকে ভারতের পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছিলেন, একটি বড় বাণিজ্য চুক্তির অংশ হিসেবে