ভোটার তালিকায় নথি আপলোড বিভ্রাট, ১ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে ধন্দ – বার্তা.in
News Desk: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি পর্ব ১৪ ফেব্রুয়ারি শেষ হলেও বিপাকে পড়েছেন প্রায় ১ লক্ষেরও বেশি ভোটার। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় কমিশনের অনলাইন পোর্টালে তাঁদের প্রয়োজনীয় নথিপত্র আপলোড করা সম্ভব হয়নি। বর্তমানে চূড়ান্ত নাম বাছাই বা ‘ফাইনাল ডিসপোসল’ প্রক্রিয়া চললেও, এই বিপুল সংখ্যক মানুষের তথ্যের অনুপস্থিতি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।সূত্রের খবর, শেষ দিনের শুনানিতে হাজির থাকা আবেদনকারীদের তথ্য আপলোড করতে সময়ের অভাব নাকি যান্ত্রিক ত্রুটি দায়ী, তা নিয়ে কমিশন ও জেলাশাসকদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এর মধ্যেই