আরব দুনিয়ায় আমেরিকার যুদ্ধবিমান মোতায়েন: ঘনীভূত হচ্ছে ইরান হামলার আশঙ্কা
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের লক্ষ্যে আরব অঞ্চলে বড় ধরনের সমর প্রস্তুতি শুরু করেছে আমেরিকা। ২০০৩ সালের ইরাক আক্রমণের পর এই প্রথম মধ্যপ্রাচ্যে এফ-৩৫ এবং এফ-২২-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল সমাবেশ দেখা যাচ্ছে। আকাশপথে সমন্বয়ের জন্য কন্ট্রোল বিমান এবং বৈদ্যুতিন যুদ্ধের উপযোগী রণতরীও ইতিমধ্যে নির্দিষ্ট অবস্থানে পৌঁছেছে। হামলার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা নাকি শাসনব্যবস্থা পরিবর্তন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক পদক্ষেপের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে তিনি এখনো