চিকিৎসা বিজ্ঞানে নজির: আরজি করে মৃত দাতার হাড়ে প্রাণ ফিরল যুবকের পায়ে – বার্তা.in
News Desk: পূর্ব ভারতের চিকিৎসা ইতিহাসে অনন্য নজির গড়ল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই প্রথম মৃত দাতার সংগৃহীত হাড় (অ্যালোগ্রাফট) সফলভাবে প্রতিস্থাপন করা হলো ৩১ বছর বয়সি এক যুবকের শরীরে। উত্তর ২৪ পরগনার বাসিন্দা শ্রমিক রিজাউদ্দিন মণ্ডল গত বছর সড়ক দুর্ঘটনায় ডান পায়ের হাড় মারাত্মকভাবে হারিয়ে পঙ্গুত্বের মুখে পড়েছিলেন। একাধিক অস্ত্রোপচারেও সুফল না মেলায় চিকিৎসকরা চেন্নাই থেকে মৃত দাতার হাড় আনিয়ে এই জটিল প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। দাতার হাড়ের থ্রি-ডি মডেল তৈরি করে গত ১৭ ফেব্রুয়ারি দীর্ঘ প্রক্রিয়ায় হাড়টি রিজাউদ্দিনের হাঁটুতে বসানো