বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, হেজেলউডের পরিবর্তে দলে ফিরলেন স্টিভ স্মিথ – বার্তা.in
News Desk: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে উঠতে না পারায় আসর থেকে ছিটকে গেলেন তারকা পেসার জশ হেজেলউড। শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর বিকল্প হিসেবে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি ইতিমধেই এই পরিবর্তনের অনুমতি প্রদান করেছে।দীর্ঘ দুই বছর পর দেশের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটল প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে থাকলেও বিশ্বকাপের মূল স্কোয়াডে তাঁর জায়গা