বাম-কংগ্রেস জোট জল্পনা: নেতাদের সমীকরণের ঊর্ধ্বে কর্মীদের ঐক্য চাইলেন শতরূপ – বার্তা.in
News Desk: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেস জোট নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। গত নির্বাচনে দুই শিবিরের সমঝোতা থাকলেও, আগামী নির্বাচনে কংগ্রেসের সাথে কোনো জোটে না যাওয়ার বিষয়টি ইতিপূর্বেই স্পষ্ট করেছে সিপিএম নেতৃত্ব। তবে এই পরিস্থিতির মধ্যেই দলের উর্ধ্বে উঠে কংগ্রেস কর্মীদের বামেদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ।জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবারি হাটে আয়োজিত এক কর্মিসভায় শতরূপ জানান, নেতাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক বোঝাপড়া হলো কি না, তাতে বিশেষ কিছু যায় আসে না। তৃণমূল ও বিজেপিকে পরাস্ত