মান্যবর ও মোহোর নতুন বিজ্ঞাপনে বিজয়-রাশ্মিকা জুটি: নেপথ্যে প্রচার কমিউনিকেশনস – বার্তা.in
News Desk: ভারতের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড মান্যবর ও মোহে তাদের নতুন বিয়ের ক্যাম্পেইনের জন্য দক্ষিণি সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দানাকে চুক্তিবদ্ধ করেছে। ‘প্রচার কমিউনিকেশনস’-এর সৃজনশীল ভাবনায় নির্মিত এই বিজ্ঞাপনটি মূলত ভারতীয় বিয়ের আবেগ ও ঐতিহ্যকে আধুনিক আঙ্গিকে তুলে ধরেছে। দীর্ঘ এক দশকের ব্যবসায়িক সম্পর্কের জেরে প্রচার কমিউনিকেশনস অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই বিশালাকার প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পন্ন করেছে।ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই এই প্রচারভিযানটি অভাবনীয় সাফল্য পেয়েছে। ইনস্টাগ্রামে বিজয় ও রাশ্মিকার যৌথ পোস্টটি ১০ কোটিরও বেশি ভিউ এবং