১৪ মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি বুথে রুটমার্চ শেষ করার কড়া নির্দেশ নির্বাচন কমিশনের – বার্তা.in

১৪ মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি বুথে রুটমার্চ শেষ করার কড়া নির্দেশ নির্বাচন কমিশনের – বার্তা.in

News Desk: ভোটের দামামা বাজতেই তৎপরতা তুঙ্গে। আগামী ১৪ মার্চ রাত ৮টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর প্রথম দফার টহলদারি বা রুটমার্চ শেষ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে (ডিজি) এই মর্মে স্পষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই কমিশনের এই পদক্ষেপ।রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য এবার মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে প্রায় ২৮ হাজার ৮০০ জন জওয়ান ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছেন। কলকাতা-সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে 
বিদায়ী রাজ্যপাল বোসের সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক মমতা, অবিচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর – বার্তা.in

বিদায়ী রাজ্যপাল বোসের সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক মমতা, অবিচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর – বার্তা.in

News Desk: রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার বিদায়ী রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের একটি অতিথিশালায় তাঁদের এই সাক্ষাতের পর কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, আনন্দ বোসের সঙ্গে অন্যায় ও অবিচার করা হয়েছে এবং এই গোটা বিষয়টিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।সম্প্রতি রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই সরব মুখ্যমন্ত্রী। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বার বার কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে মমতা প্রশ্ন তুলেছিলেন, কেন মেয়াদ 
বিজেপির পরিবর্তন যাত্রা শেষ হতেই শুরু হলো কাটাছেঁড়া কার পালে হাওয়া আর কোথায় বাড়ল অস্বস্তি – বার্তা.in

বিজেপির পরিবর্তন যাত্রা শেষ হতেই শুরু হলো কাটাছেঁড়া কার পালে হাওয়া আর কোথায় বাড়ল অস্বস্তি – বার্তা.in

News Desk: রাজ্যে আটদিনের ‘পরিবর্তন যাত্রা’ শেষ করে এখন প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মেলাতে ব্যস্ত বিজেপি শিবির। কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এই মেগা কর্মসূচি কতটা সফল হলো আর কোথায় খামতি রয়ে গেল তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।বিজেপি নেতৃত্বের দাবি এই যাত্রার মাধ্যমে বিধানসভা ভোটের আগে কর্মীদের চাঙ্গা করা সম্ভব হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা এবং অধিকাংশ বিধানসভা কেন্দ্রে পৌঁছে গিয়ে দলের দৃশ্যমানতা বাড়ানো এবং তৃণমূলকে রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেলে দেওয়া ছিল এই কর্মসূচির অন্যতম বড় সাফল্য। বিশেষ করে অমিত 
২০২১ সালের ভোটপরবর্তী হিংসার এলাকাগুলোতে কারা ছিলেন দায়িত্বে, ডিজি-র কাছে ওসিতেদের তালিকা চাইল নির্বাচন কমিশন – বার্তা.in

২০২১ সালের ভোটপরবর্তী হিংসার এলাকাগুলোতে কারা ছিলেন দায়িত্বে, ডিজি-র কাছে ওসিতেদের তালিকা চাইল নির্বাচন কমিশন – বার্তা.in

News Desk: কলকাতার রাজভবনে রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে ২০২১ সালের ভোটপরবর্তী হিংসার স্মৃতি উসকে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গে বৈঠকে ওই সময়কার অশান্তিপ্রবণ এলাকাগুলোর ওসিতেদের নামের তালিকা তলব করেছে কমিশন।কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের পাশাপাশি তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা ছিলেন, সেই তথ্যও দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই অফিসারদের 
লোকসভায় তুলকালাম এবং মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে সরব বিরোধীরা – বার্তা.in

লোকসভায় তুলকালাম এবং মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে সরব বিরোধীরা – বার্তা.in

News Desk: ভোট চুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল লোকসভা। মঙ্গলবার অধিবেশনের ‘জিরো আওয়ারে’ বিরোধীদের প্রবল বিক্ষোভ ও স্লোগানবাজির জেরে ২৫ মিনিটের জন্য মুলতুবি করে দেওয়া হয় সংসদীয় কার্যক্রম।এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান যখন অতিরিক্ত প্রশ্নের জবাব দিচ্ছিলেন, তখনই উত্তেজনার সূত্রপাত হয়। কৃষিমন্ত্রী অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেন্দ্রীয় কৃষক সুরক্ষা প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করছে না। এই মন্তব্যের পরই তৃণমূল সাংসদরা ক্ষোভে ফেটে পড়েন এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।কিছুক্ষণের মধ্যেই অন্যান্য বিরোধী দলের 
মোদীর ব্রিগেডের মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিল এসপিজি চরম উদ্বেগে বিজেপি শিবির – বার্তা.in

মোদীর ব্রিগেডের মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিল এসপিজি চরম উদ্বেগে বিজেপি শিবির – বার্তা.in

News Desk: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন জনসভাকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি মঙ্গলবার বিকেলে আচমকাই সভামঞ্চ খুলে ফেলার নির্দেশ দিয়েছে। মাটির নিচে নিশ্ছিদ্র তল্লাশি চালানোর প্রয়োজনেই এই কঠোর পদক্ষেপ বলে জানা গেছে, যার ফলে ব্যপক উদ্বেগের মুখে পড়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।আগামী শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মেগা সমাবেশ হওয়ার কথা। গত রবিবার থেকেই জোরকদমে মঞ্চ বাঁধার কাজ শুরু করেছিলেন বিজেপি কর্মীরা। লোহার স্তম্ভ এবং কাঠের পাটাতন দিয়ে মূল কাঠামোর কাজ প্রায় শেষ 
নেপালে বলেন্দ্র শাহের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পুরনো সব দল – বার্তা.in

নেপালে বলেন্দ্র শাহের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পুরনো সব দল – বার্তা.in

News Desk: নেপালের সংসদীয় নির্বাচনে অভাবনীয় সাফল্যের পথে তরুণ প্রজন্মের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন এই দল দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিগুলোকে বড় ব্যবধানে পরাজিত করে একক আধিপত্যের দিকে এগিয়ে যাচ্ছে।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর প্রত্যক্ষ নির্বাচনে ১৬৫টি আসনের মধ্যে ১২৫টিতেই জয়লাভ করেছে আরএসপি। অন্যদিকে, সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির ১১০টি আসনের মধ্যে ভোট শতাংশের নিরিখে আরও প্রায় ৫২টি আসনে তাদের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এর ফলে পার্লামেন্টে আরএসপি-র মোট 
বিশ্বকাপ জয়ের ট্রফি হাতেই ছাদনাতলায় কুলদীপ যাদব, ছোটবেলার বান্ধবীর সঙ্গে কবে ও কোথায় বসছেন বিয়ের পিঁড়িতে জেনে নিন – বার্তা.in

বিশ্বকাপ জয়ের ট্রফি হাতেই ছাদনাতলায় কুলদীপ যাদব, ছোটবেলার বান্ধবীর সঙ্গে কবে ও কোথায় বসছেন বিয়ের পিঁড়িতে জেনে নিন – বার্তা.in

News Desk: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আমেজ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। আগামী ১৪ মার্চ উত্তরাখণ্ডের মুসৌরিতে দীর্ঘদিনের বান্ধবী বংশিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই বাঁহাতি রিস্ট স্পিনার। শৈশবের খেলার সাথীকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন তিনি।কুলদীপের পারিবারিক সূত্র ও তাঁর কোচ কপিল পাণ্ডে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছর জুন মাসে লখনউতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে কুলদীপ ও বংশিকার বাগদান সম্পন্ন হয়েছিল। মূলত ক্রিকেটীয় ব্যস্ততার কারণে গত নভেম্বর মাসে নির্ধারিত বিয়ের তারিখ পিছিয়ে 
নবান্ন অভিযানে ধুন্ধুমার রণক্ষেত্র হাওড়া পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে গ্রেফতার ৬৪ আন্দোলনকারী – বার্তা.in

নবান্ন অভিযানে ধুন্ধুমার রণক্ষেত্র হাওড়া পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে গ্রেফতার ৬৪ আন্দোলনকারী – বার্তা.in

News Desk: কাজে স্থায়ীকরণ এবং ৬০ বছর বয়স পর্যন্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল নবান্ন সংলগ্ন এলাকা। সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর অস্থায়ী কর্মীদের নবান্ন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ধরপাকড় শুরু করলে রণক্ষেত্রের চেহারা নেয় গ্র্যান্ড ফোরশোর রোড।পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন দুপুর ১২টা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল করে নবান্নের দিকে এগোনোর সময় পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। লোহার ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে 
মালদহে চাঞ্চল্য ফেলে দিল বাড়ির সামনে পড়ে থাকা বস্তা ভর্তি আধার ও প্যান কার্ড – বার্তা.in

মালদহে চাঞ্চল্য ফেলে দিল বাড়ির সামনে পড়ে থাকা বস্তা ভর্তি আধার ও প্যান কার্ড – বার্তা.in

News Desk: মালদহের হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হলো বস্তা ভর্তি অসংখ্য আধার ও প্যান কার্ড। পরিত্যক্ত অবস্থায় এই গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায় সুশীল টুডু নামে এক ব্যক্তির বাড়ির সামনে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। বস্তা খুলতেই তার মধ্যে থেকে থরে থরে সাজানো আধার কার্ড, প্যান কার্ড এবং পোস্ট অফিসের একাধিক প্রয়োজনীয় নথি বেরিয়ে আসে।প্রাথমিক তদন্তে জানা গেছে, সুশীল 
test