মেদিনীপুর মেডিক্যালে সদ্যোজাতর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা – বার্তা.in
News Desk: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘মাতৃমা’ বিভাগে এক সদ্যোজাতর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। সদর ব্লকের পাথরঘাটা এলাকার বাসিন্দা আসমা বিবির সন্তান গত শুক্রবার থেকে সেখানে চিকিৎসাধীন ছিল। পরিবারের অভিযোগ, সোমবার দুপুর ২টায় হাসপাতালের পক্ষ থেকে শিশুর মৃত্যুর খবর জানানো হলেও বিকেল ৩টে নাগাদ মা তাকে মাতৃদুগ্ধ পান করান। পরবর্তীতে বিকেল ৫টায় হাসপাতাল কর্তৃপক্ষ ফের শিশুটিকে মৃত ঘোষণা করলে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়।স্বজনদের দাবি, যদি দুপুরেই মৃত্যু হয়ে থাকে, তবে বিকেলে শিশুটি কীভাবে মাতৃদুগ্ধ পান করল? এই ঘটনায় চিকিৎসায়